সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

0
untitled-1761045183

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমে এ তথ্য জানান। তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়।

সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!