*** বড় আন্দোলনের পথে ১১ দলীয় ঐক্য, কী বার্তা দিতে চায়? ***

0
581-2608061700

সংসদের পাশাপাশি রাজপথে সরব জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তাদের মূল দাবি, জুলাই সনদ ও গণভোটের গণরায়ের বাস্তবায়ন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এই জোট।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ শেষে আগামী সেপ্টেম্বর থেকে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। আর নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ করবে তারা।এদিকে, সংসদে সরকারি দল প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বলছেন, যেকোনো মূল্যে গণরায় বাস্তবায়নে তারা সোচ্চার থাকবেন। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া শক্তিশালী গণতান্ত্রিক ভিত তৈরি সম্ভব নয়। সরকারি দল জুলাই আর গণভোট নিয়ে প্রতারণা করেছে বলেও অভিযোগ তাদের।

জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সাতটা বিভাগে সতস্ফুর্ত অংশগ্রহণে বিপুল মানুষ সাড়া দিয়েছে। ঢাকায় জাতীয় সমাবেশ করার করার চিন্তাভাবনা করেছি। এভাবে একটি ধারাবাহিক আন্দোলনের দিকে আমরা যাচ্ছি।

এদিকে, সংসদে সরকারি দল প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বলছেন, যেকোনো মূল্যে গণরায় বাস্তবায়নে তারা সোচ্চার থাকবেন। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া শক্তিশালী গণতান্ত্রিক ভিত তৈরি সম্ভব নয়। সরকারি দল জুলাই আর গণভোট নিয়ে প্রতারণা করেছে বলেও অভিযোগ তাদের।জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সাতটা বিভাগে সতস্ফুর্ত অংশগ্রহণে বিপুল মানুষ সাড়া দিয়েছে। ঢাকায় জাতীয় সমাবেশ করার করার চিন্তাভাবনা করেছি। এভাবে একটি ধারাবাহিক আন্দোলনের দিকে আমরা যাচ্ছি।

জামায়াতের নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম খান মিলন বলেন, ঢাকায় আমাদের মহাসমাবেশ হবে। আমরা অ্যাজ ইজ্যুয়াল মুভমেন্ট করছি। সরকার বিষয়টি দেখবে বলে আমরা আশা করছি।

আনুপাতিক হারে আসন নির্ধারণের মতো ঐকমত্য কমিশনে ‎উত্থাপিত জামায়াতের বেশ কয়েকটি প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। কিন্তু সেগুলো কৌশলে গণভোটে এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিরোধীজোটের। তাই গণভোটের বিপুল রায় বাস্তবায়নের লক্ষ্য কঠোর অবস্থান ধরে রাখা হবে জানিয়েছেন জামায়াত নেতারা। 

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণকে সাথে নিয়ে সরকারকে বার্তা দিতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না।

সাইফুল ইসলাম খান মিলন বলেন, জাতীয় সংসদের ভেতরেও এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি, চেষ্টা করছি এবং একই সাথে আমরা যারা এই আন্দোলনে (১১ দলীয় ঐক্যজোট) ছিলাম, মাঠে আসছি। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া।জনআকাঙ্ক্ষার পক্ষে বিরোধী ঐক্য সোচ্চার থাকবে উল্লেখ করে তারা বলছেন, নতুন করে আর কাউকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। সেজন্যই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!