*** সিলেট নগরীর বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার ***

0
images

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহকর্মী তাহমিনা বেগম রয়েছেন।

সকালে এক মিস্ত্রি ওই বাসায় এসে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা বাসাটির বারান্দায় রক্তের চিহ্ন দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ডাকাতি ও পারিবারিক কলহ দুই বিষয় সামনে রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!