পিরোজপুরে যুবলীগ নেতা অলক গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকে কাউখালী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের সভাপতির পদেও রয়েছেন।
কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে নির্দিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।’
