সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

0
WhatsApp Image 2026-08-19 at 1.03.20 PM

নিজস্ব প্রতিবেদক : আজ ১৯ আগস্ট রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি সিআর সাজা পরোয়ানা ও ১টি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম-আনিসুর রহমান প্রকাশ হুমায়ুন (৫৫)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় সিটিটিসির আরএন্ডডি বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ হুমায়ুনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!