সোনারগাঁয়ে সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান মামুন

0
IMG-20260823-WA0000

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার এলাকার পানাম গাবতলি শাওবাড়ি শাহামুদ্দিনের বাড়ি হইতে বৈদ্যেরবাজার ইউনিয়ন এলাকার গাবতলি কালভার্ট পর্যন্ত ৩৪০ ফুট রাস্তার শুভ উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। রোববার (২৩ আগষ্ট) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের শাওপাড়া এলাকায় ভারপ্রাপ্ত চেযারম্যান আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মিলাদ ও দোয়া আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ রাস্তার কাজ উদ্বোধন করেন। সিসি ও আরসিসি ঢালাই কাজ উদ্বোধন কালে চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি’র বিশেষ ভাবে সরকারি বরাদ্দ ১২০ ফুট আরসিসি ঢালাই কাজের সাথে জনসাধারণের চলাচলের সুবিধার জন্য নিজস্ব অর্থায়নে বাকি ২৪০ ফুট সিসি ঢালাই কাজ সংযুক্ত করে মোট ৩৬০ ফুট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। বিগত দিনে অনেক চেয়ারম্যান প্রতিশ্রুতি দিও কাজ করেননি তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তার কাজ দ্রুত শুরু করলাম। ধারাবাহিক ভাবে বৈদ্যেরবাজার ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ সামাজিক সকল ধরনের উন্নয়নমুলক কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পানাম -গাবতলি সংযোগ সড়ক উদ্বোধনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!