যাত্রাবাড়ী থানার অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার; গ্রেফতার ছয়

0
WhatsApp Image 2026-08-24 at 3.05.40 PM

নিজস্ব প্রতিবেদক জালালুর রশিদ : ২৪ আগস্ট ২০২৬ খ্রি.রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সজীব (২৮), ২। মোঃ হিমু (৩২), ৩। মোঃ তুষার (২৫), ৪। মোঃ জয় (২৫), ৫। মোঃ টুটুল (৩৩) ও ৬। মোঃ ইমরান (৩৪)।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১২.০০ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন।

তিনি বলেন যাত্রাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল জানতে পারে, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকায় প্রবেশ করছে। এর ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। পরবর্তীতে ঢাকা মেট্রো গ-৩১-৩৬৪৬ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়। তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে তাৎক্ষণিকভাবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গ্রেফতারকৃত মোঃ সজীব ও মোঃ হিমুর দেয়া তথ্যে ভিত্তিতে ওই ফ্ল্যাটের কক্ষের খাটের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!