কক্সবাজারে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি

0
img-20260830-wa0153-20260830121507-mtff5z6cddxsw4q-20260830122141

কক্সবাজারের আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. আরিফ উল্লাহকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি ফ্যাক্টরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৩০ আগস্ট) সকালে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ মে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-৫৮) দায়ের করা হয়। মামলার এজাহারে আরিফকে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে, আসামি আরিফ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন আবুল খায়ের কম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনা শুনে জাহাঙ্গীর আরিফের দোকানে যান। আরিফ এবং জাহাঙ্গীর তর্কে লিপ্ত হন। একপর্যায়ে আরিফ দোকানের ছুরি দিয়ে দিয়ে জাহাঙ্গীরকে কয়েকটি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে তিনি সেখানে মারা যান। এ ঘটনায় আরিফকে আসামি করে জাহাঙ্গীরের ছোট ভাই মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!