ধানমণ্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

0
An-Apex-showroom-at-Dhanmondi-Road-27

রাজধানীর ধানমণ্ডি-২৭ নম্বরে এপেক্স শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, মোহাম্মদপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় অন্য স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। একই সঙ্গে, আরো কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রাথমিকভাবে এখনো আগুন লাগার কারণ কারণ বা হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!