মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ প্রিজন ভ্যান থেকে পালিয়েছে
গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুরের পদ্মা এলাকায় এ ঘটনা ঘটে। কারাগার সূত্র জানিয়েছে, পিচ্চি রাজার আদালতে হাজিরা ছিলো আজ। কাশিমপুর কারাগার থেকে ঢাকার কারাগারে গিয়েছিল। হাজিরা শেষে ফেরার পথে সন্ধার দিকে প্রিজন ভ্যান পদ্মা এলাকায় আসলে প্রস্রাব করার কথা বলে নামে সে।
এই সুযোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় নি।
গত মে মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। নেপাল থেকে পরিবার নিয়ে প্রমোদ ভ্রমণ শেষে ফেরার পথে গ্রেফতার হয় সে পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২৫-২৭টি মামলার তথ্য মিলেছে।
পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
