অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

0
Rape-ধর্ষণ-3

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ।

ভুক্তভোগী কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত মতিবর ফকির উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়।

পরে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।

ভুক্তভোগীর মামা বলেন, ‘আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিক্যাল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!