আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’

0
Untitled-1-20260716094138

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন নিহত হন।

আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন নিহত হন। পুলিশের বন্দুকের সামনে আবু সাঈদের দুই হাত প্রসারিত করে বীরত্বপূর্ণ অবস্থান দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে, যা পরবর্তীতে স্বৈরাচারবিরোধী এক দফার গণঅভ্যুত্থানে রূপ নেয়।

স্মরণসভা ও বিশেষ প্রার্থনা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং রায়েরবাজারস্থ জুলাই শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শহীদদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তির জন্য মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!