টঙ্গী স্টেশন রোডের অবৈধ ফুটপাত উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযান

0
IMG-20260916-WA0017

টঙ্গীর স্টেশন রোড এলাকায় সিলেট–কালীগঞ্জ সড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন ও সড়কে যানজট কমাতে এ অভিযান চালানো হয়।আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অভিযোগে একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং একটি বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ জানান, নগরীর যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্যসচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!