সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

0
WhatsApp Image 2026-08-29 at 2.36.08 PM

কাওসারুল মামুন রাজু, সোনারগাঁও প্রতিনিধি,
সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সোনারগাঁয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সেটিকে পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি করা হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তারা বলেন, সাংবাদিকরা যেন ভয় বা চাপ ছাড়াই তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে অভিযোগের ভিত্তি ও মামলার প্রেক্ষাপট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। একই সঙ্গে প্রকৃত অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানান তারা।
এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পক্ষপাতহীন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!