হকি বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা
শনিবার ফাইনালে তারা স্বাগতিক ও ফেভারিট নেদারল্যান্ডসকে হারায়। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর শুটআউটে আর্জেন্টিনা জেতে ৩-১ গোলে।
নেদারল্যান্ডস এই নিয়ে টানা চতুর্থবার শিরোপা জিততে চেয়েছিল। গোল করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইয়িব্বি ইয়ানসেন। টুর্নামেন্টে এটি ছিল তার অষ্টম গোল। ৫৪ মিনিটে মারিয়া গ্রানাত্তো গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। এই জয়ে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল। ২০১০ সালের পর এই প্রথম তারা আবার চ্যাম্পিয়ন হলো। চার বছর আগে ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার সেই হারের প্রতিশোধও নেওয়া হলো তাদের।
