খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ নেতা কাজী নুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাজী নুর আলম ফেনীর ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর। তিনি ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) আমির হোসেনের ছেলে।
পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি কাজী নুর আলম। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মহিপালে সংঘটিত ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও বিস্ফোরক মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, তথ্যের ভিত্তিতে হিছাছড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
