রাজধানীর ডেমরা মিরপাড়া এলাকায় আবাসিক হোটেল প্রিয়তমা নাম দিয়ে আল-আমিন ওরফে মাসুম ও কাইয়ুম এর মাদক ও নারী দিয়ে দেহ ব্যবসা জমজমাট পুলিশের ভুমিকা নিরব
দিগন্ত রকিঃ
আল-আমিন ওরফে মাসুম দির্ঘ্য দিন ধরে আবাসিক হোটেলের নামে পতিতালয় পরিচালনা করে আসছে বলে তথ্য পায় বর্তমান দিনকাল এর অনুসন্ধানী টীম। বিস্তারিত অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল ডেমরা এলাকায় আবাসিক হোটেল “প্রিয়তমা” এই তথাকথিত আবাসিক হোটেল
পরিচালনা করে আসছে আল-আমিন ওরফে মাসুম। অনুসন্ধানে আরো যানা যায় এই তথাকথিত আবাসিক হোটেলের নেই কোনো বৈধ লাইসেন্স নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই কোনো পরিবেশের ছারপত্র। ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা এই আবাসিক হোটেলে মাদক,জুয়া,পতিতাবৃত্তি সহ ঘটে ধর্ষনের মত গুরুতর অপরাধ। দৈনিক বর্তমান দিনকালের হাতে আরো তথ্য আসে এই আল-আমিন ওরফে মাসুম ও তার সহযোগী রাশেদ ও শান্ত কিছুদিন আগে দুবাই গিয়েছিলো নারী পাচারের উদ্দেশ্যে। এই বিষয়ে এলাকাবাসির সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক জৈনক এক এলাকাবাসি যানান এই নোংড়া অপরাধের সাথে জরিত আবাসিক হোটেল গুলির কারনে এলাকায় সামাজিক ভাবে বসবাস করাই কঠিন হয়ে পরেছে,প্রতিনিয়ত বেরেই চলছে মাদক ও মাদকসেবীর সংখ্যা। এছারা এই তথাকথিত আবাসিক হোটেলের লোকজন প্রকাশ্যদিবালকে নারীব্যবসা করে যাচ্ছে ও তা করার জন্য আহবান করছে তার প্রমান পুরো কোনাপাড়া, মাতুয়াইল ,ও ডেমরা এলাকা, তারা আবাসিক হোটেলের নামে ভিজিটিং কার্ড ছরিয়ে দিচ্ছে।
রাস্তায় চলাচলরত পথচারির হাতে ধরিয়ে দিচ্ছে এইসব ভিজিটিং কার্ড এতে পরিবার নিয়ে অস্বস্তিতে ও বিব্রতকর পরিস্থিতিতে পরছে সাধারন মানুষ। এলাকাবাসি আরো যানান ডেমরা থানার কাছে ৫০০ গজের মধ্য অবস্থিত এইসব আবাসিক হোটেলের নামে পতিতালয় পরিচালনার সাহস তারা কিভাবে করে পুলিশের ভূমিকা নিশ্চুপ কেনো
এই মাসুম ওরফে আলামিন এর রাজধানীর বেশ কিছু এলাকায় রয়েছে একাধিক অবৈধ আবাসিক হোটেল সব হোটেলেই পতিতা মেয়ে দের দিয়ে দেহ ব্যবসা সহ জুয়া ও মাদক সেবন সহ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে যাএাবাড়ি সায়দাবাদ, মিরপুর, ধোলাই পাড় এ, অভিযোগ আছে সে মাঝে মধ্যে দুবাই, মালোশিয়ায় পতিতা মেয়ে দের কে পাচার ও করে আসছে। বিস্তারিত আসছে আগামী সংখ্যায়।
