মিছিলের প্রস্তুতিকালে মাওয়া এক্সপ্রেসওয়েতে আ.লীগের ৩১ কর্মী আটক

0
detainees-VOD_fdhchfe

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের চেকপোস্ট চলাকালে আওয়ামী লীগ সন্দেহে ১০ জন, জেলা সদরের দুই এলাকা থেকে আরও ২১ জনসহ ৩১ জনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আটকদের জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার রাত ১২-৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আওয়ামী লীগের পক্ষে মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার দুপুরে আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।

অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া থেকে ১১ জন ও নয়াগাঁও এলাকা থেকে ১০ জনসহ সর্বমোট ২১ জনকে দুই মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!