*** ‘ফ্যাসিবাদী শাসন ও অপরিকল্পিত সিদ্ধান্তে স্বাস্থ্য খাত কাঙ্খিত অগ্রগতি অর্জন করতে পারেনি’ ***

0
fakhrul-islam-573d2d

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসন, অব্যবস্থাপনা, সীমাহীন দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে স্বাস্থ্য ব্যবস্থা কাঙ্খিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অফ কোলন এন্ড রেক্টাল সার্জনস আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে উন্নতির জন্য দরকার বাস্তবভিত্তিক সুপরিকল্পনা, দক্ষ জনবল, জনবান্ধব নীতি, জবাবদিহিতা এবং অর্থের স্বচ্ছ ব্যবহার।

রোগীর প্রতি মানবিক আচরণ ও স্বজনদের রোগ সম্পর্ক বুঝিয়ে বলা এবং দরিদ্র রোগীর প্রতি বিশেষ সহমর্মিতা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি ।

এ সময় রাষ্ট্রপতি রোগীদের বিদেশ গমন ঠেকাতে বিশ্বমানের চিকিৎসা সেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!