মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত

0
1791541936XiEtxFUe

পটুয়াখালী প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পটুয়াখালীর কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি আখরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের জন্য সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হলেও তিনি তা না করে সময়ক্ষেপণ করেন। পরবর্তী সময়ে লিখিত জবাব দিলেও তা সাংগঠনিকভাবে সন্তোষজনক হয়নি।

এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদকের পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে এ আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠির অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতির কাছে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!