মোড়লগঞ্জে ১৩ বছরের কিশোরীকে অপহরণ মামলার বাদীর বাড়িতে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
মোড়েলগঞ্জ প্রতিনিধি ( খুলনা ) | দৈনিক বর্তমান দিনকাল
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছর বয়সী এক মেয়েকে অপহরণের অভিযোগে আদালতে মামলা দায়েরের পর মামলার বাদীর বাড়িতে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিবাদী পক্ষের বিরুদ্ধে।
এই ঘটনায় দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক সগীর আলী অপরাধীদের থেকে টাকা নিয়ে ভুয়া, বিভ্রান্তিকর সংবাদ ও ভিডিও প্রতিবেদন প্রচারের অভিযোগও করেছেন মামলার বাদী।

অভিযোগকারীর দাবি, তাঁর ১৩ বছর বয়সী মেয়েকে অপহরণের ঘটনায় আদালতে মামলা দায়ের করেন তিনি ।
তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর বিবাদী পক্ষের লোকজন তাঁর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন, বিকাল ০৩:২০ ঘটিকায় ২৩ অক্টোবর ২০২৬ইং।
এ সময় সাংবাদিক সগীর আলীসহ ভাড়াটে লোকজন সেখানে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
বাড়িতে ভাঙচুর ও ঘটনার অন্যান্য বিষয় নিয়ে তাঁর কাছে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
ভিডিও সংবাদ নিয়ে অভিযোগ মামলার বাদীর অভিযোগ, দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক সগীর আলী ঘটনাটিকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ এবং ভিডিও প্রতিবেদন তৈরি ও প্রচার করেন গত ২৫ অক্টোবর ২০২৬ইং।
মেয়েকে অপহরণের ঘটনা এবং পরবর্তী সময়ে তাঁর বাড়িতে ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।
এসব ঘটনার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইন গত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
একই সঙ্গে বাড়িতে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ও অন্যায়মূলক কাজের সঙ্গে জড়িত থাকা দৈনিক জন্মভূমি পত্রিকার মোড়লগঞ্জ প্রতিনিধি সগীর আলীর বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভুগি।
তবে অভিযোগগুলোর বিষয়ে বিবাদী পক্ষ ও সাংবাদিক সগীর আলীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
