নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

0
sa_128.1793775658

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম তালুকদার (৫২) নামে এক উপপরিদর্শক (এসআই)।

বুধবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে পুলিশ ফাঁড়ির ভেতরে তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফাঁড়ির নিজ কক্ষে অবস্থানকালে হঠাৎ নিজের সার্ভিস পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করেন এসআই জাহাঙ্গীর আলম। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে, খবর পেয়ে জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন তদন্ত ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ইতোমধ্যেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিহত পুলিশ সদস্যের পরিবারকে খবর পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!