মানিকগঞ্জ মেডিকেলে সাংবাদিক লাঞ্ছিত, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওএমআরইউর

0
IMG-20261104-WA0020

সাইফুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নাজমুল হাসানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (ওএমআরইউ), মানিকগঞ্জ।বুধবার (৪ নভেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক (দপ্তরে সংযুক্ত) মোমিনুর রহমান সালেহী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।লাঞ্ছনার শিকার নাজমুল হাসান দৈনিক আমার বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এবং ওএমআরইউর সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাধারণ মানুষের ভোগান্তি, অনিয়ম ও বাস্তব চিত্র তুলে ধরতে নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও লাঞ্ছনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার সুনির্দিষ্ট, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!