সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক যোগ দান করেই বিভিন্ন ধরনের অপরাধি দের গ্রেফতার
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা, সাফল্যের ধারাবাহিকতায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক
নিজ দায়িত্বাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সোনারগাঁও থানার পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলে ছেন পাশাপাশি জনগণের অভিযোগ দ্রুত শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরও গুরুত্ব দিয়েছেন।
সোনারগাঁও পৌরসভার বাসিন্দা রা দৈনিক বর্তমান দিনকাল কে জানায় বর্তমান ওসি স্যার আবদুল বারিক আসার পড় থেকে আমাদের এলাকার যুব সমাজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের মাদক সেবনকারীদের ও মাদক ব্যবসায়ীদের দেখে ওসি সাহেব কে খবর দিলে তিনি গুরুতর সাথে পুলিশ পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেয় তার এই সহযোগিতা পেয়ে এলাকায় শান্তি ফিরে আসে সাধারণ মানুষের মুখে হাসি ফিরেছে। ষোলপাড়া যুব সমাজের সাধারণ মানুষরা এমনটাই দাবি করেছেন। , দায়িত্ব পালনকালে মাদকদ্রব্য উদ্ধার, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে পুলিশের নজরদারি ও টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কমিউনিটি পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিট পুলিশিং ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে আইন মেনে চলা এবং অপরাধের তথ্য পুলিশকে জানানোর জন্য উৎসাহিত করা করছেন।
আবদুল বারিক দৈনিক বর্তমান দিনকাল কে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের একার দায়িত্ব নয়। জনগণের সহযোগিতা ও পুলিশের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। থানায় কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন এবং প্রত্যেকে যেন ন্যায়সংগত আইনি সেবা পান—এ বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”
স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের নিয়মিত টহল ও তৎপরতার কারণে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে ওসি আবদুল বারিক।
দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জনসেবামূলক মনোভাব এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকার মাধ্যমে সোনারগাঁও থানা এলাকা আরও জনবান্ধব ও নিরাপদ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক
