পটিয়ায় অপহরণ-ধর্ষণ মামলায় এক বছর পর বাবা-ছেলে গ্রেপ্তার

0
33333333335182

চট্টগ্রাম প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি)। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এসআরবি-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলির হাট মল্লিকপাড়া এলাকার আদিত্য মল্লিক (২১) ও তার বাবা উত্তম মল্লিক (৪৫)।

এসআরবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ জুলাই পটিয়া থানায় ১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা করা হয়।

মামলাটিতে আদিত্য মল্লিক ও তার বাবা উত্তম মল্লিক এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।

অভিযানের বিষয়ে এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে রামুর মরিচ্চ্যা বাজার এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত আদিত্য মল্লিক ও তার বাবা উত্তম মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির প্রতি সংঘটিত অভিযোগের বিষয়ে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!