ডেমরায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

0
dd50c84c3433914bf9d86d02f5e9146a73b0aa21ace221ad

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নারী ঝর্না বেগম (৪৬) মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়।

এ সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন মৃতার মেয়ে মুক্তা আক্তার। 

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. আব্দুল মজিদ বিনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেন।

ঝর্না বেগমের স্বামীর নাম আব্দুল মান্নান। তার গ্রামের বাড়ি লক্ষিপুর জেলায়। তিনি রাজধানীর ডেমরা থানাধীন আল আমিন রোড থাকতেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!