চুয়াডাঙ্গা সীমান্তে তিনজনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি

0
news_1786257218293

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেই চেষ্টা প্রতিহত করেছেন।

গতকাল শনিবার গভীর রাতে উপজেলার উথলী ইউনিয়নের মাধবখালী সীমান্তে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে তিনজনকে আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবি জানায়, গতকাল রাত ৩টা ২০ মিনিটে মাধবখালী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির টহলদল শূন্যরেখা থেকে তাঁদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। তাতে বলা হয়, বিজিবির দৃঢ় অবস্থানের কারণে পুশ ইনের চেষ্টা চালানো তিনজনকে শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের দিকে নিয়ে যাওয়া হয়। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাঁরা ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যান। সকাল আটটার দিকে সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর ফটক খুলে তাঁদের ভারতে ফিরিয়ে নিয়ে যান বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

বিজিবির এই কর্মকর্তা বলেন, বিজিবির তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের অবৈধ পুশ ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!