গ্যাসসংকট : জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

0
images

তীব্র গ্যাসসংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

সড়ক অবরোধের ফলে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।

সিএনজিচালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না।

এতে অটোরিকশা চালিয়ে তাঁদের দৈনন্দিন আয় কমে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চালকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!