*** প্রায় পাঁচ বছর পর হত্যা মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার ***
যশোর কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দী মোল্যাপাড়া এলাকায় ২০২১ সালে সংঘটিত আব্দুর রহমান কাকন (৩৫) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. সানি (২৬), পিতা-মৃত মো. রিয়াজ হোসেন, সাং-বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় চাতাল সংলগ্ন (ভাসমান), থানা-কোতয়ালী, জেলা-যশোরকে প্রায় পাঁচ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), যশোর জেলা ইউনিট। আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১টা ২০ মিনিটে কোতয়ালী থানাধীন উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভিকটিম আব্দুর রহমান কাকন ব্যবসার কাজে যাওয়ার কথা বলে তার বাসা থেকে বের হন। একই দিন রাত আনুমানিক ১০টা ৪১ মিনিটে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানের ভিতরে অজ্ঞাতনামা আসামিরা তাকে এলোপাতাড়ি মারপিট এবং বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের মা মোছা. সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি/আসামিদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৫১, ধারা- ৩০২/৩৪, তাং- ১৮/১১/২০২১ রুজু করেন।
মামলাটি সিআইডি, যশোর জেলা তদন্তভার গ্রহণের পর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ২৫ নভেম্বর ২০২১ খ্রি. তারিখে মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি
