*** সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট সনাক্তঃ সিআইডির হাতে গ্রেফতার ০৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট ***
সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মোটা বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি’র মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গত ২৩/০৮/২০২৬ খ্রি. বিকালে বনানী (ডিএমপি) থানার সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকালীন ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, ০৩টি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই মামলার এজাহারনামীয় অভিযুক্ত।
গ্রেফতারকৃতরা হলেন ১। মো. শামীম (৪০), পিতা- মো. আলী আশরাফ, মাতা- ফিরোজা বেগম, সাং-গাজীর হাট, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট, ২। মো. রুহুল আমিন (২৪), পিতা- মো. রাজ্জাক, মাতা- নাজমা বেগম, সাং-চামুরদানি, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ, ৩। মো. হৃদয় হাসান (২৬), পিতা –মো. আ. হাকিম, মাতা- রোজিয়া বেগম, সাং-ঘোলারপাড়া, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল, ৪। আবু রায়হান (২৯), পিতা- মো. রিয়াজউদ্দিন, মাতা- আমিনা বেগম, সাং- নমানিয়া, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর, ৫। মো. সানি মিয়া (২৫), পিতা- মো. শরিফুল ইসলাম, মাতা-মোছা. রানি বেগম, সাং- দীঘলঘাও, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাদী একটি অনলাইন বিজ্ঞাপনে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসিক ২,৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে কথা বলা হয়। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে চক্রের এক সদস্য ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকায় অবস্থিত অফিসে যোগাযোগ করতে বলে।
