নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাবুসহ আটক ২

0
6-20260815055026

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে রামগঞ্জ থেকে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে বিকালে রামগঞ্জ শিশু পার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচিতে তারা অংশ নেন।

আটক রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আর বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে খাবার বিতরণ করা হয়। রামগঞ্জ শিশু পার্ক এলাকায় আয়োজিত ওই কর্মসূচিতে যুবলীগ নেতা রাশেদ ও সাবেক ছাত্রলীগ নেতা বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।

সূত্রের দাবি, কর্মসূচি শেষে রাতে রাশেদ ও বাবু নোয়াখালীর চাটখিলের দিকে যাচ্ছিলেন। এ সময় পথে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, রাশেদ ও বাবু নামে দুজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!