রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, দুভোর্গ

0
waterlogging-ef5df351af45d85ecdd7317c84265bcd

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম নগরে রাতভর বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে।

আজ সোমবার (১৭ আগষ্ট) সকালে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীর ও অফিসগামী মানুষসহ পথচারীরা।

গতকাল রবিবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি ছিল। কিন্তু রাত তিনটার পর থেকে শুরু হয় ভারি বৃষ্টি। সকাল ১১টা পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টিতে চকবাজার ,মুরাদপুর, জামালখান, পাঁচলা্ইশ, ফরিদারপাড়া, উত্তর কাট্টলী, আগ্রাবাদ, কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তকসহ বিভিন্ন সড়কে পানি জমে গেছে। কোথাও কোথাও গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তবে বৃষ্টি কমে আসায় দুপুরের দিকে পানি বিভিন্ন সড়ক থেকে নেমে গিয়েছে।

কাতালগঞ্জ এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ বলেন, ভবনের নিচ তলায় ও পানি উঠে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল মিয়া বলেন, লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!