গুলশান থানার অভিযানে দুই স্পা সেন্টার থেকে ৫৩ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক জালাল রশিদ খান :, ২০ আগস্ট ২০২৬ খ্রি.রাজধানীর গুলশান থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৫৩ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।গুলশান থানা সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮:০০ ঘটিকা থেকে রাত ৯:৩০ ঘটিকা পর্যন্ত গুলশান থানা পুলিশের পৃথক অভিযানে গুলশান থানাধীন রোড নং-২৪ -এ অবস্থিত ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড নং-৯৯ -এ অবস্থিত ‘হট স্টোন স্পা’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
