সতর্কীকরণ বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার নাম ব্যবহার করে নাহিদ ইকবাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করছেন।
উক্ত ব্যক্তির সঙ্গে জাতীয় দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার কোনো সম্পর্ক নেই। তাঁর ব্যবহৃত পরিচয়পত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা অন্যান্য পরিচয়পত্রের সঙ্গে পত্রিকার কোনো অনুমোদিত সম্পর্ক নেই।
সকলকে অনুরোধ করা যাচ্ছে, তাঁর পরিচয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন, চাকরির প্রতিশ্রুতি, সংবাদ প্রকাশের নামে অর্থ প্রদান বা অন্য কোনো কার্যক্রমে যুক্ত হওয়ার আগে সতর্ক থাকুন। প্রয়োজনে পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিচয় যাচাই করুন।
জাতীয় দৈনিক বর্তমান দিনকাল পত্রিকা কর্তৃপক্ষ
সতর্ক থাকুন, প্রতারণা থেকে নিরাপদ থাকুন।
