*** মাদারিপুর ইয়ুথ অর্গানাজেশন এর উদ্যোগে ভাঙ্গা সড়ক সংস্কার ***

0
801368835_4770268333186151_3614924205335727711_n

মাদারীপুর ইয়ুথ অর্গানাইজেশন-এর উদ্যোগে লেকপাড় এস্কেন পট্টির একটি দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে।
মাদারিপুর ইয়ুথ অর্গানাইজেশনের এক সদস্য আবিদ হোসেন দৈনিক বর্তমান দিনকালকে যানান,
এই পথটি শুধু চলাচলের একটি রাস্তা নয়—প্রতিদিন এর ওপর দিয়ে চলাচল করেন অসংখ্য মানুষ, বিভিন্ন যানবাহন, কোমলমতি শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমাতে পারা আমাদের জন্য সত্যিই আনন্দের।
এই মহৎ উদ্যোগের মাধ্যমে আজ মানুষের চলার পথ কিছুটা হলেও সহজ হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
«كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ»
“প্রত্যেক ভালো কাজই সদকা।”
মানুষের কষ্ট লাঘব করা, চলার পথ সহজ করে দেওয়া এবং সমাজের কল্যাণে এগিয়ে আসাও নেক কাজের অন্তর্ভুক্ত।

আল্লাহ তায়ালা সজিব ভাইয়ের আব্বার এই দান ও উদ্যোগকে কবুল করুন, এটিকে মরহুম সজিব ভাইয়ের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং এর উত্তম প্রতিদান দান করুন।
আল্লাহ তায়ালা মরহুম সা’দ মহম্মদ সাইফুল (সজিব ভাই)-কে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন, কবরের জীবনকে প্রশান্তিময় করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান
দান করুন।
— মাদারীপুর ইয়ুথ অর্গানাইজেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!