ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে
আমেরিকা ও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়েছে ইরানের সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
গালিবাফ স্পষ্ট ভাষায় বলেন, ‘যে অঞ্চল থেকে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেখান থেকে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তবে এই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’
