পলাশবাড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
Gaibandha-AL

বাাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির কৃষি বিষয়ক সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাজেদার রহমান দুলুকে আজ সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ি থানা পুলিশ জানান, ৫ আগস্টের পর আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই আওয়ামী লীগ নেতা মাজেদার রহমান দুলু বেশ কিছু দিন ধরে তার নিজের গ্রামের বাড়ির আশে পাশে গোপনে অবস্থান করে দলকে সংগঠিত করার চেষ্টা করছিলো। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে হরিনাবাড়ি ফাঁড়ি পুুলিশ তাকে গ্রেফতার করে পলাশবাড়ি থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে পলাশবাড়ি থানার ওসি সারওয়ারে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকার একাধিক মামলায় তিনি পালিযে বেড়াচ্ছিলেন। তবে তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখার আগে বলা যাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!