রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, বিচার দাবি খুবিসাসের

0
1791193557-998425bee1a7ba1b48af18ae2869f9c2

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

সোমবার (৫ অক্টোবর) খুবিসাসের সভাপতি মো. ইব্রাহিম খলীল ও সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৪ অক্টোবর রাতে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাইনুল ইসলাম রাজুসহ অন্তত চারজন সাংবাদিক গুরুতর আহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত চর্চার পরিবেশে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

স্বাধীন সাংবাদিকতা ও মতামত প্রকাশের অধিকার রক্ষায় রাবি প্রশাসনকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় খুবিসাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!