বিস্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী খালাস

0
jamat relese-692d9c0968817

চট্টগ্রামের আনোয়ারা থানার দায়ের করা একটি বিস্ফোরক মামলা থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মীকে খালাস দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আল আমিন। 

মামলায় আসামিপক্ষের আইনজীবী শাহাদৎ হোসেন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর আইনি লড়াই শেষে বিজ্ঞ আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৩০ আসামির সবাইকে খালাস প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামিন বাতিলের প্রতিবাদে আনোয়ারা প্রতিবাদ সমাবেশ হয়। পুলিশ বাদি হয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে আনোয়ারা থানার মামলা দায়ের করে।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ৩ জনকে সংযুক্ত করে মোট ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত ২০১৪ সালের ৬ আগস্ট চার্জ গঠন করেন। রাষ্ট্রপক্ষে মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

খালাস প্রাপ্ত নেতৃবৃন্দ হলেন মো. সেলিম, সাইফুল ইসলাম খান, জয়নাল আবেদীন, জিয়াউল হক, শাহ আলম, নুরুল আলম, মো. হেলাল, এস এম মোজাম্মেল হক, মো. এরশাদ, সাদ্দাম হোসেনসহ ৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!