অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

0
BABUGANJ-1

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, এ সময় ৬ ভরি সোনা, টাকা ও কম্পিউটারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতদল।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আড়াইটার দিকে খুন্তি দিয়ে ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা আলমারি তল্লাশি করে এবং নারীদের কান ও গলা থেকে সোনা ছিনিয়ে নেয়।

ডাকাতরা ৬ ভরি সোনা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসিসহ আমরা ঘটনাস্থলে যাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!