স্বামীকে খুনের দায়ে স্ত্রীর যাবজ্জীবন

0
Daily-Apan-Desh-12-2607291348


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীকে খুনের দায়ে স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিস্কৃতি হাগিদক এ রায় দেন।

হোসেনে আরার স্বামী মৃত হেলাল উদ্দিন চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকার বাসিন্দা।

জানা যায়, চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার বাটালী রোডে ভাড়া বাসায় থাকতেন হেলাল উদ্দিন ও তার স্ত্রী হোসনে আরা বেগম। ২০০৯ সালের ৯ মে রাতে দুজনের পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে হোসনে আরা বেগম তার স্বামীর মাথায় আঘাত করেন। এরপর তালা লাগিয়ে আত্মগোপন করেন তিনি। পরে পুলিশ গিয়ে হেলালের লাশ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

মামলার তদন্ত শেষে ২০১০ সালের ১৪ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সাংবাদিকদের জানিয়েছেন, স্বামী হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী হোসনে আরো বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!