রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0
5d615c7dd94c3a6455b528b42c273064-6ad6f1e37e9e7

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বর্তমান দিনকাল |

রাজধানীর মোহাম্মদপুরে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তিন নেতা সংগঠনটির পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা কমিটিতে দায়িত্বপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুজন পৌরসভার সাবেক মেয়র এবং একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

অতিরিক্ত উপ-কমিশনার মো. জুয়েল রানা বলেন, গ্রেপ্তার তিনজন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন। তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!