*** শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু ***

0
images (1)

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেছেন তাঁর পুত্রবধূ। শনিবার (২৪ অক্টোবর) রাতে শ্বশুরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরদিন রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। শোক সইতে না পেরে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি করেছেন স্থানীয় এক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে মারা যান মো. মফিজুর রহমান মফিজ মিয়া। তাঁর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ছেলে আলমগীর হোসেনের স্ত্রী। পরে রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

মফিজ মিয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মরহুম হাজী হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তাঁর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয় তাঁর বাবার বাড়িতে।

চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, মফিজ মিয়া খুব ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছেন বলে তিনি দাবি করেন।

একই পরিবারের দুই সদস্যের এক দিনের ব্যবধানে মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!