গাজীপুরে বাসায় ফেরার সময় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

0
1793167932-a992f07d19721dbf74df68c1ed4e7c56

গাজীপুরে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে কার্তিক দাস (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার ফিনিশিং অপারেটর ছিলেন। জানা গেছে, মঙ্গলবার কারখানা ছুটি শেষে রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্ট গলিতে পৌঁছালে কয়েকজন ‘ছিনতাইকারী’ তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি।

এ সময় তাদের ছুরিকাঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!