কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ৪ শতাংশ

0
HSC-RESULT

কুমিল্লা প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বোর্ড পাশের হার ৪৮ দশমিক ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। 

এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৮২১, ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৪৯২ জন। এবারও পাশ এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান। 

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৫ হাজার ৪৩৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৩৬ হাজার ৭২৮ জন। পাশ করেছে মোট ৪৪ হাজার ৭২৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে ২৮ হাজার ৪১৫ জন, ছেলে পরীক্ষার্থী পাশ করেছে ১৫ হাজার ৮৫৭ জন। মেয়েদের পাশের হার ৫১ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের পাশ ৪৩ দশমিক ১৭ শতাংশ। 

কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাশ করেছে ৪টি প্রতিষ্ঠান এবং শতভাগ ফেল করেছে ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া ১৫টি প্রতিষ্ঠান থেকে পাশ করেনি একজনও।Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!