লামায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

0
IMG-20261105-WA0021

সোহেল রানা চট্টগ্রাম বিভাগীয় সহকারী

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়ামনস্ক প্রজন্ম গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।ক্রীড়া কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, অধ্যবসায় ও সহনশীলতার শিক্ষা দেয়। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!