সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, নজরুল বর্ষের পুরস্কার বিতরণ
কাওসারুল মামুন, সোনারগাঁ প্রতিনিধি: ‘
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করে উপজেলা প্রশাসন।
একই অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিযোগী, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী এবং স্থানীয় সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
