লামা-চকরিয়া সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক

0
Screenshot 2026-11-07 170122

চট্টগ্রাম বিভাগীয় সহকারী সোহেল রানা

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি কাভার্ডভ্যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় চালক অক্ষত রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৩৭০০।

চালক লিয়াকত আলী জানান, ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। আল্লাহর রহমতে তিনি সুস্থ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কাভার্ডভ্যানটি খাদে পড়ে থাকতে দেখে চালককে উদ্ধার করেন।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ বলেন, লামা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, লামা-চকরিয়া সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটির আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণ ও প্রয়োজনীয় সংস্কার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!