আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির
আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরো জোরদার করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই তাগিদ দেন।
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। এ সময় রাষ্ট্রের আইনগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় গৃহীত বিভিন্ন আইনগত পদক্ষেপ ও উদ্যোগ সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আলোচনায় রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরো জোরদার করার বিষয়ও উঠে আসে।
রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ নিষ্ঠা, সতর্কতা ও দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করার পরামর্শ দেন।
