পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান

0
p-(6)-6ac09774a3213

মেলা থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপে মিছিল করার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার ভূইয়া দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক ধরে সেবারহাটের দিকে যাচ্ছিল। গাড়িটি সেনবাগ উপজেলা স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল কিশোর সেটির গতি থামিয়ে সেবারহাট যাওয়ার কথা বলে উঠে পড়ে এবং পথিমধ্যে ভূইয়া দিঘী এলাকায় উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা পার হওয়ার সময় বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়। 

এরপর তারা মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করে এবং ভূইয়া দিঘী এলাকায় পিকআপটির পথরোধ করে ঘেরাও করে ফেলে। সেখান থেকে ৯ কিশোরকে আটক করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

আটক কিশোরদের মারধর করার পর ছাত্রদলের নেতা-কর্মীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ওই কিশোরদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। তারা বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!